অন্ন প্রাশন
- Get link
- X
- Other Apps
শিশুর প্রথম শক্ত খাবার খাওয়ার দিনটিকে মুখে ভাত উৎসব হিসেবে পালন করা হয়। সত্যি বলতে কি একটি শিশুর জীবনে এটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। ছয় মাস বয়স পর্যন্ত মায়ের দুধ শিশুর পূর্ণাঙ্গ পুষ্টি চাহিদা পূরণ করতে সক্ষম, কিন্তু ছয় মাস বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি তাকে সম্পূরক খাদ্য দিতে হবে। প্রথম খাবার কী দেওয়া যায়, কীভাবে দেওয়া যায় ইত্যাদি নিয়ে অভিভাবকদের থাকে দুশ্চিন্তা, আছে অনেক ভুল ধারণাও।
দিতে পারেন সব কিছুই
আপনি বাড়িতে যা খান তার প্রায় সব উপাদানই ধীরে ধীরে শিশুকে দিতে পারেন। তবে একেকটি নতুন খাবার দেওয়ার পর অন্তত এক সপ্তাহ অপেক্ষা করুন। এরপর আরেকটি খাবার দিন। চাল-ডালের নরম খিচুড়ি দিয়ে শুরু করে তাতে একে একে সবজি, মাছ, মুরগি ইত্যাদি চটকে মিশিয়ে দেওয়া যায়। আলু, মিষ্টি আলু, সুজি, পায়েস, হালুয়া, সেমাই, পুডিং, ফল ও ফলের রস, ডাল-ভাত সবই একে একে শুরু করুন। রান্নায় পর্যাপ্ত তেল দেবেন, নয়তো ভিটামিন দ্রবীভূত হবে না।
শাকসবজি ঢেকে রান্না করলে ভিটামিন নষ্ট হয় না। বাসি খাবার দেবেন না, শিশুর খাবার ঢেকে রাখবেন। পরিচ্ছন্নতা বজায় রাখবেন। খাবার পানি অন্তত ৩০ মিনিট ফুটাতে হবে। তৈজসপত্রও ফুটানো পানি দিয়ে ধুয়ে নেওয়া ভালো।
ব্লেন্ডারের তরল নয়
শিশু শক্ত খেতে পারবে না বলে মায়েরা সব কিছু ব্লেন্ডারে তরল করে খাইয়ে থাকেন। এটি ঠিক নয়। শিশুর স্বাদগ্রন্থি ও রুচি তৈরি হওয়ার জন্য আধা শক্ত দানাদার খাবারের দরকার। তরল খাবারে অভ্যস্ত হলে পরে শিশুরা আর শক্ত খাবার খেতে পারে না। তরল খাবার বোতলে ভরে খাওয়ানো অত্যন্ত অস্বাস্থ্যকর একটি অভ্যাস। শিশুকে দানাদার ও আধা শক্ত খাবার বাটি-চামচ ব্যবহার করে খাওয়ান। ধীরে ও ধৈর্য ধরে খাওয়ান, তাড়াহুড়া করবেন না।
টিনজাত খাবারকে না বলুন
টিনজাত খাবারে উচ্চ ক্যালরি থাকলেও আঁশ ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান নেই। বাজারে যেসব টিনজাত খাবার বা রেডিমেড খাবার পাওয়া যায় তাতে নানা ধরনের খাদ্য সংরক্ষক ও রাসায়নিক মেশানো থাকে। তাই টিনজাত খাবারকে না বলুন।
ঘন ঘন খাবার নয়
শিশুকে এক বা দুই ঘণ্টা পর পর খাওয়ানোর চেষ্টা করবেন না। খিদে পেতে দিন। একবার পেট ভরে খেলে পাকস্থলি খালি হতে তিন-চার ঘণ্টা লেগে যাওয়ার কথা। বড়দের মতো সকাল, দুপুর ও রাতে তিনবার মূল খাবার রাখুন। এর মধ্যে আরও দুবার হালকা নাশতা। খাবার নিয়ে জোর করলে খাদ্যে অনীহা আসবে, কখনো বমি হবে।

...অন্নপ্রাশন কি?
আক্ষরিকভাবে ‘অন্নপ্রাশন’ শব্দের অর্থ হচ্ছে ‘ভাত খাওয়ানো’। অন্যভাবে এই অনুষ্ঠানটিকে বলা হয় ‘মুখে ভাত’। মানে হচ্ছে আপনার শিশুর জীবনে মায়ের দুধের পর প্রথম শক্ত খাবারের যাত্রা শুরু। অর্থাৎ এই অনুষ্ঠানের পর থেকে শিশুকে বুকের দুধের পাশাপাশি শক্ত খাবার দেওয়া শুরু হয়। সাধারণত বাঙালীদের মধ্যেই এই অনুষ্ঠানের চল রয়েছে এবং দেশের বেশিরভাগ অংশেই কিছুটা ব্যতিক্রমীভাবে হলেও এই অনুষ্ঠানটি করা হয়ে থাকে।
কেন করা হয় অন্নপ্রাশন?
সাধারণত শিশুর ছয় মাস বয়সেই এই অনুষ্ঠানটি করা হয়ে থাকে। সনাতন ধর্মে বলা হয়, শিশুর দাঁত উঠার আগেই অন্নপ্রাশন করা উচিত। এর কারণ যদিও অজানা, তারপরও ধরে নেওয়া যায় যে, এসময়টাতে একটি শিশুর তরল খাবারে আর পুষ্টি সবটুকু চাহিদা পূরণ হয় না। তাকে তখন ভারী খাবার প্রয়োজন আছে বলেই সময়টাকে এভাবে উল্লেখ করা হয়েছে ধর্মীয় বিধানে। তাছাড়া, এই ছয় মাস ইঙ্গিত দেয় যে, আপনার শিশু এখন ভারী খাবার খেতে সক্ষম।
কোথাও কোথাও ছেলে শিশুর জন্য বয়স নির্ধারণ করে দেওয়া হয় ছয় থেকে আট মাস, অর্থাৎ জোড় মাস অন্যদিকে মেয়ে শিশুর জন্য বেজোড় হিসাবে পাঁচ থেকে সাত মাস।
এই অনুষ্ঠানটি কোথায় হয়ে থাকে?
সাধারণত নিজ বাড়ি অথবা নানা/দাদার বাড়িতে অন্নপ্রাশনের আয়োজন করা হয়ে থাকে। প্রচলিত আছে, মামাকেই প্রথম ভাত তুলে দিতে হয় বোনের সন্তানের মুখে। অনুষ্ঠানটির সঙ্গে ধর্মীয় কিছু বিষয় জড়িত বলে যারা এর আচার বিষয়ে জানেন, তাদের ডেকে নেওয়াই ভাল।
কিভাবে হয় এই অন্নপ্রাশন?
বাবা-মা বা পরিবারের বয়োজ্যেষ্ঠরা এজন্য একটি শুভ দিনক্ষণ ঠিক করেন। বাচ্চাকে নতুন কাপড় পরানো হয়। সাধারণত শিশুর স্বাস্থ্য, কল্যাণ আর সমৃদ্ধি কামনা করে শুরুতেই ধর্মীয় কিছু আচার-আচরণ পালন করতে হয়। এরপরেই তার মুখে ভাত তুলে দেওয়া হয়। পরিবারের উপরই নির্ভর করে কে এই ভাত তুলে দেবেন। মূলত এই অনুষ্ঠানটি হচ্ছে শিশুর জন্মের পর একটি পরিবারে নিকটজনদের পুনর্মিলনী।
ধর্মীয় বিভিন্ন আচারের মধ্যে একটি হচ্ছে, কলা পাতা বা কাঁসার বড় থালায় করে কলম, খাতা, টাকা, অলংকার, মাটি, ধান জাতীয় বেশকিছু জিনিস রেখে দেওয়া হয় এবং শিশুটির সামনে তা তুলে ধরা হয়। বলা হয়ে থাকে যে, শিশুটি হাত বাড়িয়ে যে জিনিসটা ধরবে, অর্থাৎ সে যে জিনিসটার প্রতি আকৃষ্ট হবে, বড় হয়ে সে সেটাই হবে। যেমন, কোন শিশু যদি কলম-খাতা ধরে তবে বলা হয় সে বড় হয়ে লেখাপড়া জানা মানুষ হবে, বিদ্বান হবে। আবার সে যদি টাকায় হাত দেয়, তার মানে সে ব্যবসায়ী জাতীয় কিছু হবে। মাটি ধরলে জমিবাড়ির মালিক হবে। ধান ধরলে কৃষিকাজে মনোযোগী হবে। মনে রাখতে হবে, এগুলো সবই ধর্মীয় বিধান থেকে উদ্ভুত ধারণা, বাস্তবের সাথে মিল হয়তো কমই পাওয়া যাবে।
কি ধরনের খাবার সাধারণত শিশুকে দেওয়া হয়?
শিশুর প্রথম শক্ত খাবার হিসাবে মিষ্টি জাতীয় কিছু খাওয়াতে চাইলে ক্ষীর বা পায়েসই দেওয়া হয়ে থাকে। অথবা সাদা ভাত একটু ঘি দিয়ে নরম করে তারপর দেয় অনেকেই। অনেকে আবার এর সঙ্গে বিশেষভাবে রান্না করা ডালও যোগ করে থাকেন। তবে মজার বিষয় হলো, শিশুর সামনে সাধারণত মাছ, মাংস, নিরামিষসহ সব ধরনের খাবারই অল্প অল্প করে সুন্দর করে পৃথক বাটিতে সাজিয়ে দেওয়া হয়। কিন্তু খাওয়ানো হয় সামান্যই। পরে সেই খাবার অন্যদের মধ্যে পরিবেশন করা হয়।
অন্নপ্রাশন বা মুখে ভাত অনুষ্ঠান আয়োজনের জন্য কিছু টিপস:
* অনুষ্ঠানের আগে আপনার এবং আপনার শিশুর পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন।
* সকালে স্নান বা গোসলের পর এবং দিনের বেলায় ঘুমের মাঝখানের সময়টাতে এই অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে।
* শিশু যাতে বেশি পরিমাণে উত্তেজিত না হয়ে পড়ে সেজন্য অনুষ্ঠানটি যথাসম্ভব পরিবারের খুব কাছের মানুষজনের মধ্যে সীমিত রাখা।
* শিশুকে কি কাপড় পরাচ্ছেন সেটি বিশেষভাবে জরুরি। পোশাক যেন বেশি ঝলমলে না হয়, অর্থাৎ জরি বা গ্লাস সেট করা বা ভারী অ্যাম্ব্রয়ডারি করা কোন কাপড় শিশুর ত্বকের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।
* শিশুকে খাওয়াচ্ছেন যিনি তার হাতটা পরিস্কার রাখা খুব জরুরি।
* শিশুর খাবার যেন পরিস্কার-পরিচ্ছন্ন বজায় রেখে রান্না করা হয়। মনে রাখবেন, প্রথম খাবারেই যদি কোনরকম উল্টাপাল্টা কিছু ঘটে, তাহলে অনেকদিন হয়তো এ নিয়ে আপনাদের ব্যস্ত থাকতে হবে। তাই সম্ভব হলে অন্যের ওপর নির্ভর না করে নিজেই প্রথম রান্নাটি করুন। এতে একধরনের মানসিক প্রশান্তিও আপনি অনুভব করবেন।
* শিশুকে খাওয়ানোর পর তার মুখের চারপাশে লেগে থাকা খাবার মুছে দেওয়ার জন্য একটি ছোট্ট টাওয়েল সাথে রাখুন।
* একজন ছাড়া যদি আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধবদের কেউ শিশুকে খাওয়াতে চান তবে লক্ষ্য রাখুন তার হাত পরিস্কার কিনা, আর তা যেন নামমাত্র খাবার হয়।
* এই অনুষ্ঠানটি শুধুমাত্র শিশুর জীবনেই না, তার বাবা-মায়ের জন্যও খুব আনন্দের। কাজেই সামর্থ্য থাকলে একটা নতুন কাপড় এই অছিলায় নিয়ে নিন না। মন ভাল লাগবে।
* তাছাড়া, অনুষ্ঠানে যারা আসছেন তাদের জন্য ছোট্ট কোন উপহারের ব্যবস্থা আপনি রাখতে পারেন। এতে অতিথিরাও খুশি হবেন।
* সবচেয়ে বড় কথা, শিশুর জন্মের পর এরকম একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্মৃতিতে ধরে রাখার বিকল্প নেই। কাজেই ছবি তুলে বা ভিডিও করে তা রেখে দিন যত্নের সাথে। আপনার শিশুর সারাজীবনের আনন্দের সঙ্গী হয়ে থাকবে এই অনুষ্ঠানটি, এটা নিশ্চিত করেই বলা যায়।

Comments
Post a Comment