Posts

Showing posts from March, 2018

অন্ন প্রাশন

Image
শিশুর প্রথম শক্ত খাবার খাওয়ার দিনটিকে মুখে ভাত উৎসব হিসেবে পালন করা হয়। সত্যি বলতে কি একটি শিশুর জীবনে এটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। ছয় মাস বয়স পর্যন্ত মায়ের দুধ শিশুর পূর্ণাঙ্গ পুষ্টি চাহিদা পূরণ করতে সক্ষম, কিন্তু ছয় মাস বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি তাকে সম্পূরক খাদ্য দিতে হবে। প্রথম খাবার কী দেওয়া যায়, কীভাবে দেওয়া যায় ইত্যাদি নিয়ে অভিভাবকদের থাকে দুশ্চিন্তা, আছে অনেক ভুল ধারণাও। দিতে পারেন সব কিছুই আপনি বাড়িতে যা খান তার প্রায় সব উপাদানই ধীরে ধীরে শিশুকে দিতে পারেন। তবে একেকটি নতুন খাবার দেওয়ার পর অন্তত এক সপ্তাহ অপেক্ষা করুন। এরপর আরেকটি খাবার দিন। চাল-ডালের নরম খিচুড়ি দিয়ে শুরু করে তাতে একে একে সবজি, মাছ, মুরগি ইত্যাদি চটকে মিশিয়ে দেওয়া যায়। আলু, মিষ্টি আলু, সুজি, পায়েস, হালুয়া, সেমাই, পুডিং, ফল ও ফলের রস, ডাল-ভাত সবই একে একে শুরু করুন। রান্নায় পর্যাপ্ত তেল দেবেন, নয়তো ভিটামিন দ্রবীভূত হবে না। শাকসবজি ঢেকে রান্না করলে ভিটামিন নষ্ট হয় না। বাসি খাবার দেবেন না, শিশুর খাবার ঢেকে রাখবেন। পরিচ্ছন্নতা বজায় রাখবেন। খাবার পানি অন্তত ৩...