একটি জ্যোতিষীয় বিশ্লেষণ
রাশি মেষ লগ্ন ধনু মেষ রাশি মেষ রাশির জাতকেরা সচরাচর দরিদ্র হয় না বা আর্থিক কষ্ট ভোগ করে না । মেষ রাশির জাতকেরা ঐশ্বর্য শালী , ত্যাগী স্বল্প কেশ যুক্ত , সম্পত্তি শালী , প্রতাপশালী ,চঞ্চল প্রকৃতি যুক্ত হয়ে থাকে । সুখী , সত্যপরায়ণ , সুব্যবসায়ী হবেন । মন্দের দিকও রয়েছে , অত্যাধিক ভাবপ্রবনতা বা খামখেয়ালিপনার কারনে অনেক উদ্যম নষ্ট হয়ে যায় । চপল অলস হঠকারী , পর নির্ভরশীল হতে পারেন । স্নেহ ভালবাসা সহজে অর্জন লাভ করবেন । খ্যাতি লাভের চেষ্টা করলেও , খ্যাতি লাভে দীর্ঘ সময় লাগবে । অন্যের পরামর্শ অনুযায়ী আপনি চলতে চান না , রাগ বেশি তবে অল্পে শান্ত হবে । বহু সম্পত্তির মালিক , নিজ গাড়ি তে চড়ে বেড়াতে পারেন । দীর্ঘ আয়ু তবে একাধিক দুর্ঘটনা হতে পারে । স্বাধিনচেতা , উচ্চাভিলাষী , ভাবপ্রবন ,নিজ কর্মে বিশ্বাসী ও অভিমানী । বংশ গৌরব ও পারিবারিক শৃঙ্খলা রক্ষায় এরা কঠোর । ধনু লগ্ন ধনু লগ্নের জাতকদের বোঝা শক্ত । শাস্...

Comments
Post a Comment